জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগ ক্যান্সার রোগীদের জটিল অস্ত্রোপচারের পর শরীরের গঠন ও কার্যক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগে মূলত পোস্ট-অঙ্কোলজিক রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়, যার মাধ্যমে রোগীদের জীবনমান উন্নয়ন, শারীরিক সৌন্দর্য পুনরুদ্ধার এবং স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সুবিধাসমূহ:
অভিজ্ঞ প্লাস্টিক সার্জন ও প্রশিক্ষিত নার্সিং স্টাফ-এর সমন্বয়ে গঠিত নিবেদিত টিম।
পোস্টঅপারেটিভ ইনটেনসিভ কেয়ার ও রিহ্যাবিলিটেশন সাপোর্ট সুবিধা।
সফল রিকনস্ট্রাকটিভ সার্জারি-এর মাধ্যমে রোগীদের সারভাইভাল ও কোয়ালিটি অব লাইফ উন্নয়ন।
আধুনিক মাইক্রোভাসকুলার সার্জারি টেকনিক চালু করা হয়েছে।
অঙ্কোলজিক সার্জারি-তে মাল্টিডিসিপ্লিনারি কলাবরেশন আরও শক্তিশালী করা হয়েছে।
পোস্ট-ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারি – মাস্টেকটমির পর ব্রেস্ট রিকনস্ট্রাকশন, হেড অ্যান্ড নেক রিকনস্ট্রাকশন এবং লিম্ব স্যালভেজ প্রোসিডিউর অন্তর্ভুক্ত।
মাইক্রোভাসকুলার সার্জারি – ফ্রি টিস্যু ট্রান্সফারের মাধ্যমে জটিল ডিফেক্ট রিকনস্ট্রাকশনের আধুনিক সার্জিক্যাল টেকনিক প্রয়োগ করা হয়।
স্কিন গ্রাফটিং ও ফ্ল্যাপ সার্জারি – টিউমার অপসারণের পর সৃষ্ট ক্ষত ও ডিফেক্ট কভার করার জন্য স্কিন গ্রাফটিং ও ফ্ল্যাপ সার্জারি করা হয়।
লিম্ফেডেমা ম্যানেজমেন্ট – বিশেষ করে পোস্ট-মাস্টেকটমি লিম্ফেডেমা ব্যবস্থাপনায় সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল উভয় পদ্ধতি অনুসরণ করা হয়।
স্কার রিভিশন ও অ্যাস্থেটিক রিহ্যাবিলিটেশন – ক্যান্সার সার্জারির পর রোগীর শারীরিক সৌন্দর্য ও কার্যক্ষমতা উন্নয়নে স্কার রিভিশন ও অ্যাস্থেটিক রিহ্যাবিলিটেশন করা হয়।
ট্রেনিং অ্যান্ড রিসার্চ – সার্জিক্যাল আউটকাম উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ওয়ার্কশপ, একাডেমিক সেশন এবং ক্লিনিক্যাল রিসার্চে অংশগ্রহণ করা হয়।
তথ্য উপলব্ধ নয়।
• বিভাগীয় প্রধান (HOD): ডাঃ নাসরিন সুলতানা
• কার্যালয়ের অবস্থান: ব্লক-বি, ৬ষ্ঠ তলা